রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে জামায়াতের নেতৃত্ব প্রশিক্ষণ

ফজলুল হক, কালিগঞ্জ: / ৩৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন আমির, সেক্রেটারি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের নিয়ে লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল্লাহ। পবিত্র কুরআনের আলোচনা উপস্থাপন করেন অধ্যাপক মোজাম্মেল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারি ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় নেতৃত্বের দায়িত্ব ও গুণাবলি, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com