আশাশুনিতে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন বড়দল ইউনিয়নের ফকরাবাদ চার রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-কাদাকাটি ইউনিয়নের মোকামখালী গ্রামের লিটন সরদার (৩৮) ও মাসুম বিল্লাহ (২১)।
আশাশুনি থানার ওসি শামীম আহমদ খানের নির্দেশনায় এসআই দীপ্তিস, এসআই কে.এম. নাসির উদ্দিন, এএসআই অমিত হাসানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।