সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

পৈত্রিক ভবনে উঠতে বাধা, প্রবাসীকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধিঃ / ৪৯ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা দরগা এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রয়াত মীর আবদুল মান্নানের মালিকানাধীন বৈশাখী ভবন নামক বহুতল ভবনে তারই উত্তরাধিকারীকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রয়াত মীর আবদুল মান্নানের বড় ছেলে প্রয়াত আফতাবুজ্জামান নয়নের স্ত্রী, আমেরিকা প্রবাসী রাজিয়া সুলতানা রোজি দীর্ঘদিন ধরে বৈশাখী ভবনটি এককভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে নানা কৌশল অবলম্বন করে আসছেন। এরই ধারাবাহিকতায় ভবনটিতে বহিরাগত সন্ত্রাসী বাহিনী মোতায়েন করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, প্রয়াত মীর আবদুল মান্নানের আরেক ছেলে রাশেদুজ্জামান মিলন দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসের পর সম্প্রতি দেশে ফিরে আসেন। গত ২৩ মে শনিবার তিনি পৈত্রিক সম্পত্তির অংশীদার হিসেবে বৈশাখী ভবনে প্রবেশ করতে গেলে দেখতে পান ভবনের মূল ফটকে তালা ঝুলানো এবং সেখানে অবস্থানরত বহিরাগত লোকজন তাকে ভিতরে প্রবেশে বাধা দিচ্ছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ভবনের ভিতরে প্রবেশের চেষ্টা করলে অভিযুক্ত সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তারা রাশেদুজ্জামান মিলনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বাড়ি থেকে বের হয়ে যেতে বলে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ থাকলেও এভাবে বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে ভবন দখল এবং বৈধ উত্তরাধিকারীদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সমাধান না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অন্যদিকে অভিযুক্ত রাজিয়া সুলতানা রোজির বক্তব্য পাওয়া যায়নি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com