রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

খুলনা (২০ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন ও ইউএনডিপির আয়োজনে দিনব্যাপী “See the Truth, Be the Change” শীর্ষক নাগরিক শিক্ষা ও যুব সম্পৃক্ততা বিষয়ক কর্মশালা আজ ২০ জানুয়ারি (মঙ্গলবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব নৈয়ায়িক এর সহযোগিতায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, দেশের মোট ভোটারের একটি বড় অংশ এখন নতুন প্রজন্মের তরুণরা। একটি শক্তিশালী ও সঠিক পথে পরিচালিত রাষ্ট্র গঠনে তাদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভুল ও বিভ্রান্তিকর তথ্য একটি জাতিকে বিপথে নিতে পারে, এমনকি ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। তাই সঠিক, যাচাইকৃত ও দায়িত্বশীল তথ্যের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে তিনি মন্তব্য করেন।

কর্মশালায় নাগরিক শিক্ষা, তথ্য বিশৃঙ্খলা, বিকৃত ও প্রভাবিত কনটেন্ট শনাক্তকরণ, তথ্য যাচাই-বাছাইয়ের বিভিন্ন টুল এবং দায়িত্বশীল তথ্য শেয়ারের অভ্যাস গড়ে তোলার ওপর একাধিক সেশন পরিচালিত হয়। সেশনগুলো উপস্থাপন করেন খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সোহেল সামাদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোঃ মনিরুজ্জামান এবং যমুনা টেলিভিশনের সিনিয়র সম্প্রচার সাংবাদিক আহমেদ রেজা। এ ছাড়া কর্মশালায় যুব সংলাপ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ কর্মশালার মূল লক্ষ্য হলো তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার সক্ষমতা তৈরি এবং তথ্য শেয়ার করার আগে যাচাই করার অভ্যাস গড়ে তোলা। ইন্টার‌্যাকটিভ শেখানো পদ্ধতি ও বাস্তব উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সমালোচনামূলক চিন্তা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com