রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

স্বনামধন্য নাট্যকার পার্থসারথী দাস আর নেই”কালিগঞ্জে সংস্কৃতি অঙ্গনে নেমে এলো শোকের ছায়া

শিমুল হোসেন কালিগঞ্জ / ২৫৯ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কৃতী সন্তান, বাংলাদেশের স্বনামধন্য নাট্যকার পার্থসারথী দাস (৭৫) আর নেই। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পার্থসারথী দাস ছিলেন বিষ্ণুপুর গ্রামের মৃত বাবু অজিত দাসের সুযোগ্য সন্তান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। দীর্ঘদিন ধরে তিনি নাট্যকার হিসেবে দেশের মঞ্চনাটক ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর রচিত নাটক ও সাহিত্যকর্ম নাট্যাঙ্গনের নতুন প্রজন্মের শিল্পীদের জন্য ছিল প্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে কালিগঞ্জসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।

তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় বিষ্ণুপুরের বাঁশতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com