রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে বাগে জান্নাত মাদরাসার বার্ষিক ফল প্রকাশ

শিমুল হোসেন কালিগঞ্জ / ২১৮ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগে জান্নাত নূরানী ইসলামিয়া একাডেমি ও হিফজ মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ৫৭ জন শিক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল হামিদ কারিকর, আব্দুর রউফ মোড়ল, গোলাম মোড়ল, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা মহাসিন আলী, মাওলানা হাবিবুর রহমান, কারী আলিমুল হোসেন ও শিক্ষক আবু মুসা।এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি হামিদুল ইসলাম, ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোবারক আলী কারিকর, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রবিউল ইসলামসহ সদস্য মোকসেদ আলী সরদার, আফসার আলী গাজী, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু, খায়রুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকদের তত্ত্বাবধানে বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। শিশু-কিশোরদের কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে তুলতে নূরানী ও হিফজ মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের আদর্শবান, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক,অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

শেষে দেশ,জাতি ও শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com