রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়ন বিএনপির পরিচিতি ও সংবর্ধনা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ / ১৮৫ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৩নং চাম্পাফুল ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খাঁন সাইলু মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক আওছাফুর রহমান, সহ-সভাপতি আবু বক্কর মেম্বার, সহ-সভাপতি আব্দুল কাদের এবং যুবদল নেতা শাকিল আহমেদ।

চাম্পাফুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com