রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আ’লীগের সভাপতি কে নিয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনীয় বৈঠক

নিজস্ব প্রতিনিধি: / ২৫৯ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি সংসদীয় আসনের বিএনপি প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত বহুল বিতর্কিত ব্যক্তি জাতীয় পার্টি( নাফি)র সাবেক এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ ও থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তপন মেম্বর কে নিয়ে নির্বাচনী বৈঠক করায় বিএনপি নেতা কর্মী ও সাধারণ মানুষের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

নাম প্রকাশের অনিচ্ছুক মৌতলা ইউনিয়ন বিএনপি একজন নেতা বলেন আওয়ামী লীগের দোসর কাজী আলাউদ্দিন আওয়ামী লীগের সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষকে দিয়ে আমাদের নেতা কর্মী ও সমর্থক দের মিথ্যা হামলা মামলা দিয়ে নির্যাতন করেছিলেন। এখন দুলাল ঘোস ও তপন মেম্বর কে দিয়ে নির্বাচনীয় বৈঠক করবে এটা মেনে নেয়া যায় না। এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। কালিগঞ্জ উপজেলা বিএনপির নেতাদের অভিযোগ জাতীয় পার্টি( নাফি) র সাবেক এমপি কাজী আলাউদ্দিন এমপি থাকা অবস্থায় বিএনপি’র অনেক নেতাকর্মীকে নির্যাতন করেছিলেন। অভিযোগের বিষয়ে ফোনে আলাপ কালে কাজী আলাউদ্দিন বলেন এ বিষয়ে আমি জানতাম না।

আমার গ্রামের বাড়ি মৌতলা ইউনিয়ন বিএনপি নির্বাচনীয় বৈঠকটির আয়োজন করে দুলাল ঘোস কখন আসছে আমার জানা নেই । সে আসলে সমস্যা কোথায় সে তো বাংলাদেশের নাগরিক। উপজেলা বিএনপি’র নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের দাবী এই আসনে বিএনপি’র প্রার্থী কাজী আলাউদ্দিন জামানত হারাবেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীয় সমর্থকরা।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com