রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

অভিনব কায়দায় বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগঞ্জে ১ ভারতীয় নাগরিক আটক

হাফিজুর রহমান কালীগঞ্জ: / ১২৬ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বিশেষ কায়দায় ট্যাঙ্ক বানিয়ে তার ভিতরে বসে অভিনব ভাবে সীমান্ত নদী ইছামতি, কালিন্দী নদী পার হয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় স্থানীয় জনতার সহায়তায় বীরেশ্বর দাশগুপ্ত (৪৫) নামে ১ ভারতীয় নাগরিককে আটক করেছে বসন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১ টার দিকে নীলডুমুর অবস্থিত ১৭ বিজিবির আওতাধীন সাতক্ষীরার ,কালিগঞ্জ উপজেলার বসন্তপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার এনামুল হকের নেতৃত্বে বিজিবির সদস্যরা তাকে আটক করে বুধবার সকালে থানায় সোপর্দ করেছে। আটককৃত বীরেশ্বর দাস গুপ্ত, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার, মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাস গুপ্তের পুত্র।

বসন্তপুর ক্যাম্পের নায়েব সুবেদার এনামুল হক এ প্রতিনিধিকে জানান বিশেষ কায়দায় স্টিলের বড় ট্যাংক বানিয়ে তার ভিতরে বসে লগি বৈঠার সাহায্যে অভিনব পদ্ধতিতে সে বিজিবির চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে সীমান্তবর্তী ইছামতি কালিন্দী নদী পার হয়ে বসন্তপুর চৌমুহনী দিয়ে কাকশিয়ালী নদী দিয়ে ভাসতে ভাসতে ২ কিলোমিটার ভিতরে প্রবেশ করে জনবহুল নাজিমগঞ্জ খেয়াঘাটে এসে পৌঁছায়। ঐ সময় ট্যাঙ্ক ভাসতে দেখে কৌতুহলি জনতার সন্দেহ হলে তারা নৌকা নিয়ে নদীতে ট্যাংকের পাশে যেয়ে ভিতরে একটি লোক দেখতে পায়। ভারতীয় নাগরিক দেখে তখন তাকে ধরে বসন্তপুর বিজিবি ক্যাম্পে নিয়ে স্থানীয় জনতা সোপর্দ করে।

তবে এ বিষয়ে স্থানীয় এবং অনেকের ধারণা এই অভিনব পদ্ধতিতে ভারত থেকে মাদক এবং অস্ত্রের চালান বাংলাদেশে অনুপ্রবেশ প্রবেশ করে আসছে। ঐ ট্যাংকের চতুর্পাশে ৫ লিটারের খালি পানির প্লাস্টিকের বোতল বিশেষ কায়দায় আটকানো এবং ভিতরে লগি, বৈঠার ব্যবস্থা ছিল। আটককৃত বীরেশ্বর দাশগুপ্ত কেন এইভাবে নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলেন এমন প্রশ্নের অসংলগ্ন কথাবার্তায় বিশেষ সন্দেহের সৃষ্টি হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবির নায়েব সুবেদার এনামুল হক বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছিল।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com