রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ / ১৪৫ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক চুরি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উজিরপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মিলন হোসেন (৩৮) পুলিশ সূত্রে জানা যায়, মিলন হোসেনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় দায়েরকৃত একটি চুরি মামলা আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

কালিগঞ্জ থানা পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com