রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কালিগঞ্জে জামায়াতের ব্যাপক গণসংযোগ

শিমুল হোসেন, কালিগঞ্জ / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

দেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন, জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে।সোমবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় কালিগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ ও অধ্যাপক মোশাররফ হোসাইন, মাওলানা আনোয়ারুল ইসলাম, ড. মিজানুর রহমানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে বক্তারা বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে হলে জনগণের প্রকৃত ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য। তারা বলেন, এই পদ্ধতির মাধ্যমে দেশের প্রতিটি রাজনৈতিক দলের ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, ফলে জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটবে সংসদে। বক্তারা আরও বলেন, “নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আস্থা পুনরুদ্ধারে পিআর পদ্ধতির বিকল্প নেই।” তারা আশা প্রকাশ করেন, সরকার ও নির্বাচন কমিশন দ্রুত এই পদ্ধতির বাস্তবায়নের উদ্যোগ নেবে।এসময় বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে। স্থানীয় জনগণ জানান,এ ধরনের গণসংযোগ কর্মসূচি গণতান্ত্রিক চর্চা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com