রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জে আর,এন এফের উদ্যোগে চারা বিতরণ

হাফিজুর রহমান কালিগঞ্জঃ / ১৩৩ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর, নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের (আরএন এফ) উদ্যোগে বিভিন্ন ফলজ বৃক্ষের ৫০০ চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর আব্দুর রশিদের প্রতিষ্ঠিত খড়িতলা ফেরদৌসী মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সদস্যদের মাঝে এ চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের এরিয়া ম্যানেজার সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আক্তার মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডি,এম আব্দুল গাফফার, বিশিষ্ট সমাজসেবক গ,ম আব্দুস সালাম ,উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তবিবুর রহমান ,বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোরশেদ কারিকর ,খড়িতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুস্তাহিদ রহমান প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ফজলুর রহমান, ইয়াসিন হোসেন, মুস্তাফিজুর রহমান সবুজ সহ এলাকার সুধী, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com