রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জে রায়পুর, নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে সহায়তা প্রদান

হাফিজুর রহমান কালিগঞ্জঃ / ১১৪ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
অসহায় দুস্থদের মাঝে সহায়তা প্রদান

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রায়পুর ,নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় রায়পুর, নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ে ১০ জন গরিব অসহায় দুস্থদের মাঝে গৃহ নির্মাণ ও আর্থিক ৫০ হাজার টাকার সহায়তা প্রদান ও ঈদে মিলাদুন্নবী(রা:) উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে রায়পুর, নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ন ক্রীড়া সম্পাদক ইয়াসিন হোসেনের সঞ্চালনায় এবং রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও সহায়তা প্রদান করেন উক্ত সংগঠনের উপদেষ্টা ও উজ্জীবনী ইন স্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ মোস্তাহিদ রহমান লিটন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিজদেবপুর ,রায়পুর উন্নয়ন ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক সবুজ হোসেন, উপদেষ্টা আবুল হোসেন, মোস্তফা কারিকর প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com