বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline :
মাদক-অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন: শাহ আলম নারী কেলেংকারীতেও জড়িত  আটুলিয়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান অগ্রগতি আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি রায়হান – সম্পাদক অর্ঘ্য সাতক্ষীরায় লিচুর নামে ক্রেতা ঠকানোর অভিযোগ ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম চড়া, বাজার তদারকিতে ইউএনও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে অসুস্থ তৃতীয় লিঙ্গের পিংকির মানবেতর জীবন

শিমুল হোসেন,কালিগঞ্জ / ১১১ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
পিংকির মানবেতর জীবন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের তৃতীয় লিঙ্গের সদস্য পিংকি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছেন। জীবনের কঠিন সময়ে এলাকাবাসীর সামান্য সহযোগিতা ও আত্মীয়-স্বজনের সহায়তা ছাড়া অন্য কোনো ভরসা নেই তার। দুঃখজনক হলেও সত্য—এতোদিনেও কোনো সাতক্ষীরা জেলা ও উপজেলার তৃতীয় লিঙ্গের সংগঠন কিংবা সমাজসেবী প্রতিষ্ঠান তার খোঁজখবর রাখেনি।স্থানীয় সূত্রে জানা যায়,নানা শারীরিক সমস্যায় ভুগছেন পিংকি। অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে না পারায় তিনি বাড়িতেই অসুস্থ অবস্থায় কষ্টের দিন কাটাচ্ছেন।সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর একজন সদস্য হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট সংগঠন ও দায়িত্বশীলদের উদাসীনতা তার জীবনকে আরও অসহনীয় করে তুলেছে।

এলাকাবাসীর দাবি,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও মানবাধিকার সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজ যদি তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে দাঁড়ায়, তবে তারা অবহেলিত নয়—সহমর্মিতার ছায়ায় বাঁচতে পারবে।”

মানবিক সহযোগিতার জন্য সচেতন মহল সকলের প্রতি আহ্বান জানিয়েছে। যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন পরিবারের সাথে: ফোন ০১৯৩৫ ৭৭৯৩৯০। পিংকির এই পরিস্থিতি সমাজের সকলকে আবারও মনে করিয়ে দেয়—মানবিকতাই মানুষের বড় পরিচয়। অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হতে পারে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ও আত্মিক সহযোগিতা।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com