রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকায় অসুস্থ রোগীদের পাশে মানবিক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

শিমুল হোসেন, কালিগঞ্জ / ২২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
অসুস্থ রোগীদের পাশে মানবিক চেয়ারম্যান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিজ এলাকায় অসুস্থ রোগীদের খোঁজখবর নিতে ছুটে যান উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা দ্বি বার্ষিক কাউন্সিল নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি হাসপাতালে উপস্থিত হয়ে একাধিক রোগীর সেবা-শুশ্রূষায় অংশ নেন এবং রোগী ও তাদের স্বজনদের মানবিক সহায়তা প্রদান করেন।

রোগীদের মধ্যে ছিলেন— কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের সোহেল গাজীর পুত্র বাবলু গাজী, গফফার গাজীর পুত্র আনসার গাজী, বন্দকাটি গ্রামের দাউদ সানার পুত্র শহীদ সানা, পারুলগাছা গ্রামের মনসুর আলী, ভাড়াশিমলা ইউনিয়নের নারানপুর গ্রামের যুবদল নেতা আল মামুন, এছাড়া বাজার গ্রাম রহিমপুরের একজন এবং রতনপুর কদমতলার আরেকজন রোগী।

রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল জোগান জাহাঙ্গীর আলম। তিনি চিকিৎসা সংক্রান্ত নানা দিকনির্দেশনা দেন এবং দ্রুত আরোগ্য কামনা করে বলেন,“মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবতার কাজ। রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, বরং মানুষের কষ্ট-দুর্দশায় সহযোগিতা করাই প্রকৃত দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের সুখ-দুঃখে অংশীদার হতে।”

স্থানীয়রা জানান, মানবিক চেয়ারম্যান হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম সবসময় অসুস্থ, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। তাঁর এই ধরণের উদ্যোগে জনগণের আস্থা ও ভালোবাসা ক্রমেই বাড়ছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com