রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

গ্রামীণ সড়কের কোটি টাকা প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ; দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

Reporter Name / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

★সংবাদের বক্তব্য নেওয়ায় নড়েচড়ে বসেছেন উপজেলা প্রশাসন 
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়নে কোটি টাকা ব্যায়ে হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 
জানা গেছে, সরকারি কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই নিম্নমানের ইট ও কাদা মাটি যুক্ত বালু ব্যবহার করে দায়সারাভাবে সড়কের কাজ সম্পন্ন করা হয়েছে। 
এ ঘটনায় এলাকাবাসী, সচেতন মহল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, সড়ক  নির্মাণে বক্স কেটে ৬ ইঞ্চি সেন্ট ফিলিংয়ের পর কম্পেকশন করে তার ওপর দুই ধাপে ভালো মানের ইট বসানোর কথা থাকলেও তা না করে অধিক লাভের আশায় বশীভূত হয়ে ঠিকাদার প্রতিষ্ঠান যেনতেন ভাবে দায়সারা কাজ করেছেন।
রাস্তা নির্মান করার প্রারম্ভে বক্স করার পরিবর্তে কোনো রকম সড়কের মাটি সমান করে কাদামাটি যুক্ত বালু ব্যবহার করা হয়েছে। দায়সারা কাজ করায় কম্পেকশন করা হয়নি। বক্স ছাড়াই কাদাযুক্ত বালুর উপর বসানো হয়েছে নিন্মমানের ইট। 
এসব অনিয়ম ও দুর্নীতির কারণে সড়কটির স্থায়িত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। সরকারি নিয়মনীতি ও নির্দেশনা উপেক্ষা করে কিছু সংখ্যক  কর্মকর্তাদের যোগসাজশ এবং গাফিলতির কারনে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান দুর্নীতির সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। সরকারি কর্মকর্তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতার কারণে ঠিকাদার প্রতিষ্ঠানের দুর্নীতি ঠেকাতে পারছেনা সরকার। দুর্নীতির কারনে একদিকে যেমন
 সরকারি টাকার বহুঅংশে অপচয় হচ্ছে তেমনি টেকসই রাস্তা নির্মান সম্ভব হচ্ছেনা। তবে ফুলে ফেঁপে মোটা হচ্ছে দুর্নীতিবাজ ঠিকাদার প্রতিষ্ঠান সহ অপকর্মের সহযোগী সরকারি কর্মকর্তারা যা অস্বীকার করার নয়।
অভিযোগ আছে, প্রকল্পের প্রারম্ভিক স্থানে কাজের আগে আবশ্যিকভাবে (৫ ফুট × ৩) ফুট আকারের প্রকল্পের যাবতীয় তথ্য সম্বলিত সাইন বোর্ড থাকার কথা থাকলেও সেটি দেওয়া হয়নি। পরবর্তীতে স্থানীয়দের তোপের মুখে পড়ে তড়িঘড়ি করে কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলামের নির্দেশে সাইনবোর্ড টানানো হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তথ্যমতে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে চলতি অর্থ বছরে ৭৭ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলার নলতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঝ্যায়ামারি সেলিমের বাড়ি হইতে পানির ফিল্টার অভিমুখে ১২০০ মিটার রাস্তার এইচবিবি করণ কাজটি করছেন সাতক্ষীরা শ্যামনগর এর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লাবিব এন্টারপ্রাইজ। কাজটি শুরু হয়েছে চলতি বছরের ৫ মার্চ, কাজটি চলতি বছরের ২০ মে শেষ হওয়ার কথা থাকলেও তা সঠিক সময়ে শেষ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, নিম্নমানের ইট ও বালি দিয়ে রাস্তা তৈরি করার কাজ ১০ থেকে ১২ দিন আগে শেষ হয়েছে। ইটের বুনন ফাঁকা, ফাঁকা। রাস্তায় এক নাম্বার ইট বসানোর কথা থাকলেও, দেওয়া হয়েছে নাম্বারবিহীন ইট। পিওর বালির পরিবর্তে দেওয়া হয়েছে কাদাযুক্ত বালু। নিয়ম অনুযায়ী যে পরিমাণ বালু দেওয়ার কথা, তার থেকে অনেক কম দেওয়া হয়েছে। এভাবে রাস্তা নির্মাণ করা হলে, তা বেশি দিন টিকবে না।  
স্থানীয় বাসিন্দা আব্দুল মাজেদ ও হরিদাস মণ্ডল বলেন, ইটের মান এতটাই খারাপ যে, শতকরা ২০ ভাগ ইটও ভালো না। রাস্তা নির্মানে কাদা মাটি যুক্ত বালু দিয়েছে তাও আবার সীমিত পরিসরে। বারবার আপত্তি জানালেও কেউ কর্ণপাত করেনি।  
কর্মরত শ্রমিকরাও নিম্ন মানের ইট ও কাদা যুক্ত বালু ব্যবহারের কথা স্বীকার করে জানিয়েছেন, আমরা যা পাই, তাই দিয়ে কাজ করি। আমাদের করার কিছু নেই।
এ বিষয় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স লাবিব এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী মোছা.শাহানা ইয়াসমিনের ব্যবহারিত মুঠোফোনে কল দিয়ে একাধিক বার  আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয় কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমান জানান, আমি নিজে গিয়ে ঠিকাদারকে সতর্ক করে ভালো মানের ইট ও বালু ব্যবহারের নির্দেশ দিয়েছি। তারপরও যদি অনিয়ম হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় আবার কাজ করায় নেবো।
এ বিষয় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল জানান, আমি বিষয়টি আপনার মাধ্যমে জানলাম সরেজমিনে গিয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিনি বলেন, রাস্তার বিল হইতে টাকা কর্তন করা হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com