রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক,রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

শিমুল হোসেন,কালিগঞ্জ / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
বিতর্ক,রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস,দুদক খুলনার উপসহকারী পরিচালক মো. মহাসীন আলী, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা,কালিগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রশিদ মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জয়নাল আবেদিন ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো.আনিছুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিশির কুমার দত্ত,সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফুল আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা, সদস্য সচিব মারুফ হাসান,সহ-সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান,প্রভাষক সোমা বিশ্বাস,উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, মাওলানা আশরাফুল ইসলাম ও কনিকা সরকার প্রমুখ।

প্রতিযোগিতায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে অংশ নেয় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বিষয় ছিল— “দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়।” ফাইনালে বিপক্ষ দল শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় রানার আপ হয়।রচনা প্রতিযোগিতায় প্রথম হয় আনিকা নওয়ার (৭ম শ্রেণি, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়), দ্বিতীয় নাইমা মেহেদী (১০ম শ্রেণি, কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়), তৃতীয় আমির হামজা (৯ম শ্রেণি, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়)।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় আয়েশা তাহামিন (১০ম শ্রেণি, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়), দ্বিতীয় ঝিলমিল জামান (৯ম শ্রেণি, ললতা মাধ্যমিক বিদ্যালয়) এবং তৃতীয় মনামী রায় (৯ম শ্রেণি, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়)।বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মো. ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন।শেষে বিজয়ী দল ও শিক্ষার্থীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও সহ-সভাপতি এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com