রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি কাউন্সিল নির্বাচনে সভাপতি পদে প্রার্থী মারুফ বিল্লাহ

শিমুল হোসেন, কালিগঞ্জ / ১৮৫ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
সভাপতি পদে প্রার্থী মারুফ বিল্লাহ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫ এ স্বতন্ত্রভাবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মারুফ বিল্লাহ।রাজনীতির মাঠে দীর্ঘদিন সক্রিয় থাকা মারুফ বিল্লাহ এর আগে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক, জেলা ছাত্রদলের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা জাসাসের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন।

প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন—“যদি আমাকে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত করেন, তবে দলকে সুসংগঠিত করবো। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলকে শক্তিশালী করা, তৃণমূলের কর্মীদের পাশে থাকা এবং সাধারণ মানুষের উন্নয়নে সুন্দর সুন্দর কাজ করাই হবে আমার অঙ্গীকার। আর যদি আমি সভাপতি হতে পারি, তাহলে বিএনপির অরিজিনাল, নিবেদিতপ্রাণ কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। পাশাপাশি বিগত দিনে যারা অপরাধ ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল,তাই জনগণের সহযোগিতা ছাড়া কোনো সাফল্য অর্জন সম্ভব নয়। আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি।”ইতিমধ্যেই তার প্রার্থিতা ঘিরে ইউনিয়নের কর্মী- সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com