রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জ থানার ওসির বদলিতে উপজেলা প্রশাসনের পক্ষে বিদায় সম্বর্ধনা

হাফিজুর রহমান কালিগঞ্জঃ / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
উপজেলা প্রশাসনের পক্ষে বিদায় সম্বর্ধনা

সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমানকে সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে বদলি করে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসাবে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমানকে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি )হিসাবে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ আগস্ট ) বেলা ১ টার সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মরত অফিসারদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ক্রেস্ট এবং ফুল দিয়ে বিদায় জানানো হয়। বুধবার (২৭ আগস্ট) সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত ১৫৫৭/সি নং এক আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

একই আদেশে শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মোহাম্মদ মিজানুর রহমানকে নতুন অফিসার ইনচার্জ হিসেবে (ওসি) কালিগঞ্জ থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com