রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ

শিমুল হোসেন, কালিগঞ্জ / ২৫৮ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
পুশকৃত বাগদা চিংড়ি জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। তবে মূল হোতা চিংড়ি ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) বেলা ১০টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে।

ডিবি পুলিশের উপপরিদর্শক মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে হানা দিয়ে জব্দ করা হয় ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি। খবর পেয়ে মূল হোতা চাচাই গ্রামের আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি স্থানীয় এতিমখানায় দান করা হয়। এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাকে ম্যানেজ ও মাসোহারা দিয়ে এ ধরনের অপকর্ম চালিয়ে আসছে।অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, পুশকৃত চিংড়ি শুধু জনস্বাস্থ্যের জন্যই নয়, দেশের বৈদেশিক বাণিজ্যেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com