রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

বিএনপির আয়োজনে স্বৈরাচার খুনি হাসিনা পতন আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

জিএম সাগর হোসেন / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
নিহত ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে স্বৈরাচার খুনি হাসিনা পতন আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টায় উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবুর নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ডা. শফিকুল ইসলাম বাবু এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু ছাঈদ সোহেল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ,উপজেলা তাঁতি দলের আব্দুর রাজ্জাক,উপজেলা তাঁতি দলে সদস্য সচিব ফারুক হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শোকর আলী, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল হোসেন,কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু।

 

মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জল কবির পলাশ,মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সৈয়দ হেমায়েত বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান মামুন,কৃষ্ণনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাতুর রহমান,মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান হোসেন,সাতক্ষীরা জেলা দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন লিটন ও সদস্য খোকন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম,উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল হোসেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান সাংবাদিক জিএম সাগর হোসেন ,কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাজকিন মেহেদী তাজ,তারালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম ওসমান জীবন প্রমুখ।বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কালিগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি রাজধানীর মিরপুরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনায় নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এই সভার আয়োজন করা হয়েছে।সভায় গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকরাম হোসেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com