রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জের বিষ্ণুপুরে উপকারভোগীর মাঝে স্মার্ট টিসিবির পণ্য বিতরণ

শিমুল হোসেন কালিগঞ্জ / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
স্মার্ট টিসিবির পণ্য বিতরণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৫৯৪ জন উপকারভোগীর মাঝে স্মার্ট টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।টিসিবির প্যাকেজে ছিল ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি,যার মূল্য নির্ধারণ করা হয় ৩৯০ টাকা।বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা, ইউপি সদস্য গোলাম রব্বানী,পীযূষ কান্তি রায়,লাইলী পারভীন,পূর্ণিমা রানী এবং প্রোভাইডার প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্সের প্রতিনিধি সুবিন্দু কুমার মন্ডল,উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সফির উদ্দিন সবুজ প্রমুখ।স্থানীয় বাসিন্দারা জানান, এই কার্যক্রমের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে উপকৃত হয়েছেন।

টিসিবির এমন উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে চালু থাকলে গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com