সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ফরম যাচাই-বাছাই কার্যক্রম সার্চ কমিটির মাধ্যমে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই-২৫) দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত ইউনিয়নগুলো যথাক্রমে বিষ্ণুপুর, দক্ষিণ শ্রীপুর, কৃষ্ণনগর, কুশুলিয়া, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা। সারাদিনব্যাপী অনুষ্ঠিত এ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ এর টিম প্রধান তাসকিন আহমেদ চিশতী, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা সদস্য হাবিবুর রহমান হবি, জেলা সদস্য তারিকুল হাসান, শের আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, শেখ নুরুজ্জামান,আক্তারুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান আলী, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক, যা তৃণমূল বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।