রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জ উপজেলা কমিউনিটি ক্লিনিক অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মামুন বিল্লাহ কালিগঞ্জ (সাতক্ষীরা): / ২৯০ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
কমিউনিটি ক্লিনিক অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন

‘সেবা নিন, সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)’দের পেশাজীবি সংগঠন বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালিগঞ্জ, সাতক্ষীরা শাখার ত্রিবার্ষিক নির্বাচন মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বেলা ১২টার সময় অনুষ্ঠিত হয়।

পূর্ব ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ি ২১জুন মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিনে সভাপতি পদে আব্দুস সালাম , সাধারণ সম্পাদক পদের খান সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদকপদে সাইফুদ্দৌলা গাজী , অর্থ সম্পাদক পদে হাফিজুল হক অর্থাৎ ৪টি পদের বিপরীতে চারজন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ২২ জুন ৪টি পদের বিপরীতে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উক্ত চারজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ২৩ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়নপত্র চুড়ান্তভাবে মনোনীত করেন যৌথভাবে প্রধান নির্বাচন কমিশনার (এসআই) আব্দুস সোবাহান ও সহকারীর নির্বাচন কমিশনার (এমটিইপিআই) শেখ মশিউর রহমান।

পূর্ব ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত দিন ৮ জুলাই মঙ্গলবার সিএইচসিপি’দের মাসিক সমন্বয় মিটিং শেষে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ বুলবুল কবীর এর উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সহকারী নির্বাচন কমিশনার (এমটিইপিআই) শেখ মশিউর রহমান একক প্রার্থী হিসাবে সভাপতি পদে আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পদে খান সাদিকুর রহমান, সংগঠনিক সম্পাদক পদে সাইফুদ্দৌল্লা গাজী ও অর্থ-সম্পাদক পদে হাফিজুল হক’কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

তাছাড়া নিন্মোক্ত পদগুলোতে সর্বসম্মতি ক্রমে মনোনীত হন সহ-সভাপতি খায়রুল ইসলাম ও পরবীর কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারন সম্পাদক সুদীপ্ত কুমার ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুয়ারা পারভীন, কার্যকরী সদস্য যথাক্রমে খান শাহিন, মনিরুল ইসলাম, সুদীপ্ত কুমার দে প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার (এইচআই) প্রশান্ত কুমার সরকার ও সহকারী নির্বাচন কমিশনার (এইচআই) মিজানুর রহমান।

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে নব-নির্বাচিত সিএইচসিপি নেতৃবৃন্দের সৌজন্যে আয়োজিত মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানের সমাপ্ত হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com