কালিগঞ্জ পাইলট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ২০০৯ ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে দীর্ঘ সময় পর পুনর্মিলন ও ইফতার পার্টির আয়োজন করা হয়। ব্যারিস্টার শেখ জাকারিয়া ইবনে সাঈদ শাওনের উদ্যোগে উপজেলা আম বাগান চত্বরে এই আয়োজন করা হয়।
ইফতার পার্টিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি বিভাগের সহকারী অধ্যাপক মীর তুহিন বিল্লাহ, ডাক্তার মামুনার রশিদ, মাদ্রাসার শিক্ষা বোর্ডের কম্পিউটার অপারেটর তৌহিদুজ্জামান, লাইফ কেয়ার হাসপাতাল পাউখালীর প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম এবং রাজু, আর্মি মনিরুজ্জামান মনি, ইঞ্জিনিয়ার রেদওয়ান ইসলাম রিফাত, ইজাজ, ইমরান, সাইদুল, আতিক, মুন্না, শাহীন, মাহাদী, নয়ন,তারালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আরিফুজ্জামান সহ ২২ জন সদস্য অংশগ্রহণ করেন। ইফতার পার্টির শুরুতে অতীত স্মৃতিচারণসহ কুশলতা বিনিময় করা হয়।
দীর্ঘ বছরের শিক্ষাজীবনের প্রেরণাদায়ক গল্প এবং হৃদ্যতাকে ধারণ করে সমাজ উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করতে আগ্রহ পোষণ করে দোয়া মাহফিল পরিচালনা করেন মনিরুজ্জামান। ইফতার মাহফিলের সামগ্রীক দায়িত্ব পালন করেন মিজান এবং সায়েম। শত ব্যস্ততার মাঝেও ঈদকে সামনে রেখে রোজার এই বিশেষ পবিত্র মুহূর্তে শিক্ষা দিনগুলোর কথা স্মরণ করে সকলে আগামী দিনে কালিগঞ্জ উপজেলার জন্য নতুন কিছু করার আশা ব্যক্ত করেন।
তারা প্রত্যেকে তাদের জায়গা থেকে এলাকার জন্য নতুন কিছু উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।