শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জের কাটুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন ড. মিজানুর রহমান

মোঃ রফিকুল ইসলাম / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
ড. মিজানুর রহমান

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে অবস্থিত কাটুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ও কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ড. মো: মিজানুর রহমান। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০১৯ এর ৩৯ প্রবিধান অনুসারে এডহক কমিটির সভাপতিসহ ছয়মাস মেয়াদী এ এডহক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, মাদ্রাসার সুপার মো: আপতাবুজ্জামান (সদস্য সচিব), মো: মোমিন আলী (সাধারণ শিক্ষক সদস্য) এবং মো: আফতাবুজ্জামান (অভিভাবক সদস্য)।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার (প্রশাসন) মো: আব্দুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এডহক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com