শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জ উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফজলুল হক (কালিগঞ্জ) সাতক্ষীরা / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২টার পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসীদের দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলের আদর্শ ও নীতির বাইরে কোন কিছু না করার পরামর্শ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহবান জানান।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুর এবং উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও ডক্টর মনিরুজ্জামান মনি। এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নুরুজ্জামান,সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু,সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম,জাতীয়তাবাদী কৃষকদলের নেতা এডভোকেট আব্দুস সালাম

 

জাতীয়তাবাদী ওলামা দলের জেলা আহ্বায়ক প্রভাষক খারুজ্জামান রঞ্জু, সাবেক উপজেলা যুবদলের সভাপতি নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্যাহ বাহার, মধুরেশপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক আব্দুস সামাদ, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, এনামুল হক এনাম,ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল গফুর,নলতা ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক রফিকুল ইসলাম খোকন, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হাফিজুর রহমান বাবু, সাবেক সদস্য সচিব হুমায়ুন কবির ডাবলু, রতনপুর ইউনিয়ন বিএনপির রফিকুল ইসলাম বাবু, মৌতলা ইউনিয়ন বিএনপির হাবিবুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আলহাজ্ব সিরাজুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির তারিকুল হাসান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক আল মাহমুদ ছোট্রু প্রমুখ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com