রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক

এস,এম মোস্তাফিজুর রহমান: / ৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের মাসিক উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.রোকনুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি আজহারুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল বলেন,যুবসমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। দেশ ও সমাজের কল্যাণে যুবকদের নৈতিকতা,শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। এ সময় উপজেলা অফিস সম্পাদক এনামুল কবির,টিম সদস্য মাওলানা এম. আরাফাত হোসেনসহ উপজেলার ১১টি ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ১১টি ইউনিয়ন শাখার মাসিক প্রতিবেদন পর্যালোচনা,আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com