রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ডুমুরিয়া ফাউন্ডেশনের  সৌজন্য ইফতার মাহফিল

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া / ১৮৫ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ডুমুরিয়া ফাউন্ডেশনের আয়োজনে বুধবার বিকাল ৫টায় ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ ‌মিলনাতনে ডুমুরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ‌আব্দুল‌ কাইয়ুম জমাদার, ইফতার মাহফিলে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জি এম আবু মুসা, ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, বানিয়া খালি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ‌আব্দুল হাই, বিশিষ্ট সাংবাদিক আব্দুল কাদের খান,ডুমুরিয়া ফাউন্ডেশনের সদস্য ও সহকারী অধ্যক্ষ মোঃ মাসুদ গোলদার,শিক্ষক আইয়ুব হুসাইন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া ফাউন্ডেশনের সদস্য ‌আব্দুল‌ ওয়াদুদ, জি এম নাজিম উদ্দিন, প্রমুখ রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। আমাদের প্রিয় নবী (সা.) বলেছেন, রমজান হলো সহমর্মিতার মাস। আজকের এই ইফতার মাহফিল আমাদের মাঝে সেই ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনকেই আরও দৃঢ় করে।“

ইফতারের এই মিলনমেলা প্রমাণ করে যে আমরা সবাই এক। ধনী-দরিদ্র নির্বিশেষে এক কাতারে বসে ইফতার করা ইসলামের সাম্যের এক অনন্য দৃষ্টান্ত। আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনেও যদি আমরা এই রমজানের শিক্ষা—অর্থাৎ ধৈর্য ও সততা—ধরে রাখতে পারি, তবেই আমাদের সমাজ শান্তিময় হবে।”

আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য। আসুন, আমরা ইফতারের পূর্ব মুহূর্তের এই মূল্যবান সময়ে মহান আল্লাহর কাছে নিজেদের জন্য, দেশের জন্য এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করি।”

সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ‌আরিফুজ্জান নয়ন ও শিক্ষক মনিরুজ্জামান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com