রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

“কালিগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাতে বিএনপির দোয়া”

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: / ১৯৭ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে রবিবার (৪ জানুয়ারি) কালিগঞ্জ মহিলা কলেজ মোড়ে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, যৌথ সঞ্চালনা করেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সমাজসেবক ব্যারিস্টার শেখ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও সমাজসেবক শেখ নাজমুল হোসেন, সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ, উপজেলা তরুণ দলের সভাপতি শেখ আলমগীর কবীর এবং অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে চার শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিলাদ পরিচালনা করেন কালিগঞ্জ বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ জামিরুল ইসলাম।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ আব্দুল মজিদ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com