সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শুরু হওয়া অনূর্ধ্ব ৪০ চারদলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছে সাতক্ষীরা ফুটবল একাদশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কুশুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় সাতক্ষীরা একাদশ ১–০ গোলে আশাশুনি উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে।কুশুলিয়া কসমস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচে শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক খেলায় অংশ নেয়। তবে ম্যাচের একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করে সাতক্ষীরা ফুটবল একাদশ।খেলার উদ্বোধন করেন সাবেক ফুটবলার কাজী নবীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার কাজী হুমায়ুন কবির ডাবলু, নুরুজ্জামান পাড়, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ফুটবলার নাজমুস সাকিব লালন, ফুটবলার কাজী আন্ত ইসলাম, জাহিদ হাসান ও শাহাদাত হোসেনসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।ম্যাচটি পরিচালনা করেন রেফারি তাপস কুমার সরকার। তাকে সহযোগিতা করেন সহকারী রেফারি রুবেল হাসান ও রবিউল ইসলাম। ধারাভাষ্য প্রদান করেন মিজানুর রহমান মিজান।
আগামী (৩ জানুয়ারি ২০২৬) তারিখে একই মাঠে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে কালিগঞ্জ ও পাইকগাছা অনূর্ধ্ব ৪০ ফুটবল দল। খেলা উপভোগ করতে ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।