রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ন্যায়,জবাবদিহি ও জনকল্যাণে কাজ করব,কালীগঞ্জে মতবিনিময় সভায়- রবিউল বাসার

হাফিজুর রহমান কালীগঞ্জ: / ১৪১ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মানুষের আশা-আকাঙ্ক্ষা দুঃখ, দুর্দশা ও প্রত্যাশা নিয়ে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে ক্ষমতা পরিবর্তন নয় বরং ন্যায় ইনসাফ জবাবদিহি মূলক ও সকল শ্রেণীর জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। জামায়াতে ইসলাম শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক জনকল্যাণ মুখী রাজনীতিতে বিশ্বাসী। দেশে গণতন্ত্র ও সুশাসনের উত্তরণে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সরকারকে নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি দেবহাটার মানুষ হলেও নির্বাচিত হলে কালিগঞ্জ- আশাশুনির মানুষের সাথে থাকতে চাই। আপনাদের দাবি পূরণে আমি কালীগঞ্জ এবং আশাশুনিতে বাসা নিয়েছি। আপনারা আমাকে নির্বাচিত করলে পালাক্রমে আপনাদের সেবা দেবো এটাই আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার দরজা সকল শ্রেণীর পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে ।

আমি তাদের সমস্যার সমাধানে সচেষ্ট থাকব। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান দেশের প্রচলিত আইনে আপনাদের সাথে নিয়ে চাঁদাবাজ , টেন্ডারবাজি ও মাদক নিয়ন্ত্রণ করব। বাংলাদেশ জামায়াতে ইসলামী দল কোন চাঁদাবাজি ,সহিংসতা পছন্দ করেনা। ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ এবং আমার এলাকার সেবা দিতে চাই। তিনি আরো বলেন দেশ স্বাধীনের ৫৪ বছর পরও মানুষ এখনো শৃঙ্খলা বদ্ধ হয়ে আছে। এখনো মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। ৫ ই আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনে পুনরায় এ দেশ স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়েছে। বিগত ১৬টি বছর জামাত ইসলামী অনেক নির্যাতন জেল জুলুম হামলার শিকার হয়েছে। জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করতে প্রহসন মূলক মানবতা বিরোধী অপরাধে প্রথম শ্রেণীর শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। তারা মনে করেছিল জামায়াতকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলবে নেতৃত্বশূন্য করে ফেলবে। কিন্তু আল্লাহ সহায় ছিলেন আজ আবার সুযোগ এসেছে কিন্তু সেই দোষররা এখন আর দেশে নাই এটাই আল্লার ন্যায় বিচার। তাই আমার সব ইনসাফ ও ন্যায়ভিত্তিক কাজের সাথে আপনাদের সহযোগিতা চাই ।আগামীতে আপনারা আমার পাশে থেকে সহায়তা করবেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী কার্যালয়ে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- শ্যামনগরের )জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিয়ে সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

উক্ত সভায় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজে ও উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ সহ জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com