রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা: প্রস্তুতি সভায় ব্যাপক আলোচনা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ / ১৩০ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
ক্রীড়া প্রতিযোগিতা: প্রস্তুতি সভায় ব্যাপক আলোচনা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাকে সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার সময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষা অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, দাবা ও কাবাডি খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেদেওয়ান ফেরদৌস, বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম, ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, চম্পাফুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, উপজেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।

সভায় জানানো হয়, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কালিগঞ্জ উপজেলা পর্যায়ে চারটি ভেন্যুতে প্রতিযোগিতা শুরু হবে। প্রথম ধাপের খেলা নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় রাউন্ডের ফুটবল ম্যাচ উপজেলা পরিষদ মাঠে আয়োজন করা হবে। খেলা পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত রেফারিদের পাশাপাশি সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে অর্থ কমিটি, পুরস্কার কমিটি এবং খেলা পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় আরও জানানো হয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা হবে; অনুপস্থিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com