বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৩নং চাম্পাফুল ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চাম্পাফুল ইউনিয়নের সাবেক সভাপতি বিএনপির প্রবীণ নেতা মোঃ আবুবক্কর সিদ্দিক। সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সাইলুজ্জামান খান সাইলু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. শেখ আব্দুস সাত্তার প্রমুখ।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা বিএনপির সদস্য ও সংসদীয় আসন-৩ এর নির্বাচন কমিশনার, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুমবিল্লাহ শাহিন। তাকে সহযোগিতা করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আর্জেদ, সাবেক যুগ্ম সম্পাদক আবিদুল হক মুন্না, জেলা ছাত্রদল নেতা অর্ঘ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, জুলফিকার আলী, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস. এম. বাবু, সাবেক প্রচার সম্পাদক কিসমাতুল বারী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম, নুরুজ্জামান পাড়, এনামুর রহমান এনাম, গনিয়ার রহমান গনি, নজরুল ইসলাম নজু, আবুল কালাম, হাসানুর রহমান, আবুল হাসান সরদার, শেখ নাসিরউদ্দীন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দীন সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস. এম. সেলিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোখলেছুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, সাবেক সহ-সভাপতি শাকিলুর রহমান খাঁন, কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য শেখ ইয়াসিন আলী, মনিরুজ্জামান মনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ড সভাপতি – মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক – মোঃ হাফিজুল সরদার, সাংগঠনিক সম্পাদক – মোঃ হাসানুজ্জামান। ২ নং ওয়ার্ড : সভাপতি – আব্দুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক – তুহিন সরদার, সাংগঠনিক সম্পাদক – শেখ খাইরুল ইসলাম।৩ নং ওয়ার্ড : সভাপতি – মোঃ মাহবুবুর রহমান মোড়ল, সাধারণ সম্পাদক – মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক – শরিফুল ইসলাম। ৪ নং ওয়ার্ড : সভাপতি – গোলাম রহমান মোড়ল, সাধারণ সম্পাদক – আব্দুল বারী গাইন, সাংগঠনিক সম্পাদক – শহীদ শেখ।৫ নং ওয়ার্ড : সভাপতি – মোঃ কাদের মোড়ল, সাধারণ সম্পাদক – আনন্দ মন্ডল, সাংগঠনিক সম্পাদক – হুমায়ুন গাজী।৬ নং ওয়ার্ড : সভাপতি – আব্দুল হাকিম মোড়ল, সাধারণ সম্পাদক – শেখ হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক – জি. এম. কামরুজ্জামান।৭ নং ওয়ার্ড : সভাপতি – কৃষ্ণপদ সানা, সাধারণ সম্পাদক – মিন্টু সরকার, সাংগঠনিক সম্পাদক – নেপাল সরকার।৮ নং ওয়ার্ড : সভাপতি – মোঃ আব্দুল সামাদ গাজী, সাধারণ সম্পাদক – আশরাফ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক – নাজিম সরদার।৯ নং ওয়ার্ড : সভাপতি – মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক – মোঃ আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক –মোঃ জহুরুল সরদার।
পরে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মাসুমবিল্লাহ শাহিন।