রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জের শেখ পাড়া রহিমপুরে মসজিদের চলাচলের রাস্তা উন্মুক্ত

আবুল কালাম বিন আকবার / ২৯৮ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
মসজিদের চলাচলের রাস্তা উন্মুক্ত

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর শেখপাড়া জামে মসজিদ ও মাদ্রাসাসহ গ্রামবাসীর একমাত্র চলাচলের পথ ইটসোলিং রাস্তাটি বিরোধ মিমাংসা করে অবশেষে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) জুম্মার নামাজের আগে কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলমসহ সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ রাস্তাটি উন্মুক্ত করতে সক্ষম হয়েছেন।এ সময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক ইশারাত আলী, সাংবাদিক মোঃ শিমুল হোসেন, সাংবাদিক শাহাদাত হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন , সাংবাদিক তাপস কুমার ঘোষ, সাংবাদিক সেলিম শাহরিয়ার, সাংবাদিক আবুল কালাম বিন আকবরসহ আরো অনেকে।

জানাগেছে, দীর্ঘ ৩০/৩৫ বছরেরও বেশি সময়ে মসজিদে যাতায়াতের একমাত্র রাস্তাটি গত বৃহস্পতিবার (১২ জুন) হঠাৎ প্রতিবেশীরা ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে দেয়। বন্ধ অবস্থা থাকায় মুসল্লি ও এলাকাবাসী ভোগান্তি চরমে পৌঁছায়।ঘটনার সংবাদে শুক্রবারে সাংবাদিকদের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় পথটি পুনরায় খুলে দেওয়া হয়, যা মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের মাঝে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে আনে।

মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্যরা ও এলাকার সাধারণ মানুষ সাংবাদিকদের এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com