রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Headline :
শ্যামনগরে ‘ফিল্মি স্টাইলে’ টাকা ছিনতাই-লুটপাট: শাহ আলমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ব্যবসায়ীরা সাতক্ষীরা জেলা পরিষদে উন্নয়ন প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন দেবহাটার সখিপুরে লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্টে খেজুরবাড়িয়া জয়ী ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত কর্মীকে মারধর নলতা অডিটরিয়ামে চুরি: হাতেনাতে আটক চোর, পরে রহস্যজনকভাবে পালানোর চেষ্টা জ্বালানি সংকটে জনজীবন জিম্মি: রাস্তায় দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধ: ‘দক্ষিণাঞ্চল টেলিভিশন’ ও প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন গরিবের চাল ‘গুদামে’, চেয়ারম্যানের বিবেকে তালা! সরকারি ত্রাণ লুটের অভিযোগে বাচ্চুর অপসারণ দাবি সাতক্ষীরায় অস্ত্র মামলায় ডাকাত ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

পৌর নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে দ্রুত এগোচ্ছে সড়ক উন্নয়ন কাজ; স্বস্তি ফিরছে জনসাধারণের মাঝে

নিজস্ব প্রতিনিধিঃ / ১৪৩ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

সাতক্ষীরা পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়কের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। পৌর নির্বাহী কর্মকর্তার সার্বক্ষণিক তত্ত্বাবধান ও নজরদারির কারণে কাজের গতি ও মান নিয়ে স্থানীয়দের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়কটি আধুনিক ও টেকসইভাবে নির্মিত হলে পৌরবাসীর যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার আওতাধীন পোস্ট অফিস এলাকা থেকে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত প্রায় ১৮১৩ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার প্রস্থের একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ বর্তমানে দৃশ্যমানভাবে চলমান রয়েছে। প্রায় ৩ কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই সড়ক উন্নয়ন প্রকল্পটি পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্যাকেজ নং– রোড-২ এর আওতায় এই সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ (KfW) এর অর্থায়নে এবং ক্রিম (CRIM) প্রকল্পের অধীনে এই উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে কোহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড মিজানুর আলম জেভি।

প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কাজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে পুরো কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বর্তমানে সড়কের বিভিন্ন অংশে নির্মাণ কাজ চলমান রয়েছে এবং কাজের অগ্রগতি দৃশ্যমান হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থায় থাকায় প্রতিদিন পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কে পানি জমে কাদা ও গর্তের সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় অসহনীয় হয়ে উঠত। ফলে বহুদিন ধরেই সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।

বর্তমানে উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও পরিবহন চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে এই সড়কটি পৌর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথে পরিণত হবে।

এদিকে পৌর নির্বাহী কর্মকর্তার সার্বক্ষণিক নজরদারি ও তদারকির কারণে কাজের গতি বজায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পৌর কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত মান বজায় রেখে সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করা হবে যাতে ভবিষ্যতে দীর্ঘদিন এই সড়কটি টেকসইভাবে ব্যবহার করা যায়।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে সড়কটি সম্পন্ন হলে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও গতিশীল হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সঠিক মান ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে কর্তৃপক্ষ তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে এবং একটি আধুনিক ও টেকসই সড়ক উপহার দেবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
mukul
add
Theme Created By ThemesDealer.Com