জনতার আস্থার প্রতীক জাহাঙ্গীর আলম

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম একজন মানবিক সৎ ও জনবন্ধব জনপ্রতিনিধি হিসেবে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন। সাধারণ মানুষের সুখ দুখে পাশে দাঁড়ানো দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইউনিয়ন বাসির আস্তার প্রতীকে পরিণত হয়েছেন। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নে অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অসহায় পরিবারকে খাদ্য,সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন, অসুস্থদের চিকিৎসা সহায়তা, বিধবা ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো এসব মানবিক কার্যক্রমে তাকে সব সময় অগ্র ভাগে দেখা যায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সংকটময় সময় তিনি নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ ও জরুরী সহায়তা কার্যক্রম পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

বিষ্ণুপুর ইউনিয়ন বাসির ভাষ্যমতে কোনো নাগরিক সমস্যায় পড়লে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরাসরি বিষয়টি শুনে দূরত্ব সমাধানের চেষ্টা করেন যা একজন জনপ্রতিনিধির প্রকৃতি দায়িত্বশীলতার পরিচয় বহন করে। শুধু মানবিক কাজেই নয় ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে ও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার মসজিদ-মাদ্রাসা উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার মাধ্যমে একটি আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন জনগণের ভালোবাসা ও বিশ্বাস আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব সময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে বিষ্ণুপুর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য।

স্থানীয় সচেতন মহল মনে করেন মানবিকতা সততা ও দায়বদ্ধ নেতৃত্বের মাধ্যমে জাহাঙ্গীর আলম বিষ্ণুপুর ইউনিয়নে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অন্য জনপ্রতিনিধিদের জন্য অনুসরণ যোগ্য হতে পারে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *